ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ৩০৬ Time View

সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আজ বুধবার। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বিকেল ৩টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাতেই ফল স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

এদিকে অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা গত রবিবার রাত ১২টায় শেষ হয়েছে। সারাদেশের ৪০৫টি সরকারি স্কুলে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৪ টি। সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন রয়েছে ৮০ হাজার ১৭টি। ফলে আসনপ্রতি লড়ছে প্রায় ১৩ শিক্ষার্থী।

আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণের সময় শেষ হবে আগামী বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। বেসরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও সব শ্রেণির ভর্তিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে। এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও সব শ্রেণির ভর্তিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে। তবে সব বেসরকারি স্কুল এই লটারির আওতায় আসেনি।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ

Update Time : ০৪:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১