ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২৩৬ Time View
বিএনপির মহাসমাবেশে (২৮ অক্টোবর) সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় তিনি নির্যাতিত সাংবাদিকদের শারীরিক খোঁজ খবর নেন এবং হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন।
বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল। জ্বালাও-পোড়াও করে সরকার উৎখাত করা যাবে না। নির্বাচন যথা সময়ে হবে।
২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কথা বলতে যেয়ে শেখ হাসিনা বলেন, তাদের সহিংস আন্দোলনে প্রধান টার্গেট সাংবাদিক, পুলিশ আর সাধারণ মানুষ। নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের ওপর হামলা করে তারা। কিন্ত বর্তমান যুগ মিডিয়ার যুগ। যতই ক্যামেরা ভাঙ্গুক কোথাও না কোথাও তা রেকর্ড হয়েছে এবং সেখানে চেহারা স্পষ্ট বোঝা যায়। সেখান থেকে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচার করা হবে।
তিনি আরও বলেন, এরই মধ্যে মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে। মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদেরকে আমরা কি গলায় মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।
প্রধানমন্ত্রী বলেন,  এই সরকার দেশে বেসরকারি গণমাধ্যমের দ্বার খুলে দিয়েছে। দেশে এখন অসংখ্য টিভি চ্যানেল রয়েছে।
Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩