ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান নিউমোনিয়া ও জ্বর নিয়ে একই হাসপাতালে ভর্তি সাকিবের দুই কন্যা ও ছেলে। এ ছাড়া সিএমএইচে ভর্তি ক্যান্সারে আক্রান্ত সাকিবের শাশুড়ি।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।

সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। এ অবস্থায় এখনই দেশে ফিরবেন কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মা আর তিন সন্তান যখন হাসপাতালে, তখন সাকিবের খেলা চালিয়া যাওয়া কঠিন!

এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ‘সাকিব এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। সোমবার সকালে (বাংলাদেশ সময় দুপুর) ওখানকার অবস্থা বুঝে সাকিব সিদ্ধান্ত নেবে। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকার পরিস্থিতির উপর। যদি প্রয়োজন অনুভব করে তাহলে ফিরে যাবে। পারিবারিক জরু‌রি প্রয়োজনে বিসিবি সব সময়ই সব ক্রিকেটারের পাশে থাকে। ওখানে কতোটুকু রিকোভার করে সেটা জানবে, এরপর সিদ্ধান্ত নেবে।’

সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Update Time : ০৩:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২