ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ফের মৃত্যু-শনাক্ত বাড়ছে

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই বেড়েছে। এ সময়ে ৮ হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৬ হাজার ৯১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়। আক্রান্ত হন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন।

মঙ্গলবার সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৫০৫। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৮৩ হাজার ৫১৩ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৩০২ জন।

যুক্তরাষ্ট্র করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৯৮৬। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৮ হাজার ৭৯৮ জন। সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ৪৯ হাজার ৯০০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩২ হাজার ১১২ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি তিন লাখ ৭৮ হাজার ৯৮৬। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৫৮১ জন।

সংক্রমণের এ তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন।

তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৮৬১। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৩৪৯ জন।

Tag :

Update Time : ০৪:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১