ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সারাদেশের বিভিন্ন স্থানের বৃহস্পতিবার থেকে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানের বৃহস্পতিবার থেকে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকতে পারে। বুধবার (৮ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।

শৈত্যপ্রবাহ কতদিন থাকতে পারে? জবাবে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আগামী দু-তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে। শনি, রোববার থেকে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।

তিনি জানান, আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই; বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

সারাদেশের বিভিন্ন স্থানের বৃহস্পতিবার থেকে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

Update Time : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫