ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

সিনোফার্মের টিকা নিয়েছেন দুই হাজার ১৬২ জন

চীন থেকে আসা সিনোফার্মের টিকা নিয়েছেন দুই হাজার ১৬২ জন। এদের মধ্যে ৫০১ জন বাংলাদেশি মেডিক্যাল শিক্ষার্থী। বাকিরা চীনের নাগরিক। এদের কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মোট টিকা নেওয়া দুই হাজার ১৬২ জনের মধ্যে পুরুষ এক হাজার ৫৮৮ জন আর নারী ৫৭৪ জন।

বৃহস্পতিবার (৩ জুন)  স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি চীনের সিনোফার্ম বিষয়ক এ তথ্য জানায়। দেশের চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলছে।

প্রসঙ্গত, গত ২৫ মে ঢাকা মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে সিনোফার্মের এ টিকা প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেদিন এই কলেজের ১৭১ জন চীনের উদ্ভাবিত এই টিকা নেন।

এছাড়া মুগদা মেডিক্যাল কলেজের ৪৩, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ১৫৭ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ১৩০ শিক্ষার্থীকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। এদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর থেকে চীনা নাগরিকদের এই টিকা দেওয়া হচ্ছে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

সিনোফার্মের টিকা নিয়েছেন দুই হাজার ১৬২ জন

Update Time : ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১