সিরিয়ার রাজধানী দামেস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সানার খবরে বলা হয়েছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এই ভূমিকম্প দ্বিতীয়।
একই দিন ভোররাত চারটার দিকে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে অন্তত এক হাজার ২০০ জন নিহত এবং আরো কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কের মধ্যাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ সহস্রাধিক মানুষ।
টুইটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে আছে।
এরদোয়ান আরো জানিয়েছেন, ১৯৩৯ সালের পর দেশটিতে এটি সবচেয়ে বড় বিপর্যয়কর ভূমিকম্প। এতে দুই হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।
আন্তজার্তিক ডেস্ক 




















