ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি

সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। সুদানের প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন।
সোমবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আব্দেল ফাত্তাহ আল-বুরহান বলেন, ২০১৯ সালে বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে চুক্তি হয়েছিল তা বর্তমানে দেশের শান্তি ও নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এর আগে অভ্যুত্থান ঘটিয়ে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দি করে দেশটির সেনাবাহিনী। ২৫ অক্টোবর সোমবার ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তথ্য মন্ত্রণালয়ের ফেসবুকে পেইজে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের অজ্ঞাতস্থানে রাখা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখলের বিরোধিতায় রাজপথে বিক্ষোভ নেমেছেন সুদানের গণতন্ত্রকামী জনগণ। বিক্ষোভস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। সেনা সদর দফতরে প্রবেশের চেষ্টা চালালে বাধার মুখে পড়েন বিক্ষুব্ধরা।
অভ্যুত্থানের পর দেশটির বেশিরভাগ সরকারি দফতর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম। এ অবস্থায় দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
Tag :

Update Time : ০৪:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১