ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

সোমবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে, শুক্রবার‌ এবং শনিবার‌ও তাপপ্রবাহ থাকবে

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ২০২ Time View

বৃষ্টির পর সারাদেশে আবারও তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর ভাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ‌ শুক্রবার‌ এবং আগামীকাল শনিবার‌ও এই তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, বৃহস্পতিবার সারা দেশেই তাপপ্রবাহ ছিল। আজ শুক্রবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। তবে তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না।

মনোয়ার হোসেন বলেন, ১৯ মে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিন দেশের কিছু অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সোমবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এদিন মোটামুটি সারা দেশ থেকেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে।

আগের দিন চট্টগ্রাম বিভাগের কিছু জেলা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ ছিল। তবে গতকাল বৃহস্পতিবার তা সারা দেশেই ছড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের সব বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রামেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ‌ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকাল দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশেই সামান্য কমতে পারে। বৃষ্টিপাত বাড়ায় পরদিন রবিবার সারা দেশের দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সোমবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে, শুক্রবার‌ এবং শনিবার‌ও তাপপ্রবাহ থাকবে

Update Time : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪