ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৩৩৯ Time View

সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। বিনা মূল্যে পাওয়া এই টিকা চলতি সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাতে পারে।

মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সৌদি আরবের বাদশাহ সালমান তার ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টিকা বাংলাদেশকে হস্তান্তর করবে। আগামী ২–৩ দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পোল্যান্ড বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ ডোজ করানার টিকা বিনা মূল্যে সরবরাহ করবে। এই টিকাও খুব দ্রুত দেশে চলে আসবে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।

Tag :
জনপ্রিয়

সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

Update Time : ০৪:২৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১