ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

সৌদি আরব জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ২৬১ Time View

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

অথচ শুরুর অর্ধটা বলছিল, ম্যাচটা বুঝি আর্জেন্টিনা জিততে যাচ্ছে হেসে খেলেই! শুরুতেই আক্রমণে ওঠেন মেসিরা, তার একটা শট রুখে দেন গোলরক্ষক ওয়াইস। তবে ১০ মিনিটে তার পেনাল্টিটা ফেরাতে পারেননি। মেসির গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টিনা আক্রমণে আরও শাণ দিতে থাকে।

২২ মিনিটে তার সূত্র ধরে আরও একবার বল জালে জড়ায় আলবিসেলেস্তেরা। তবে মেসির সেই দারুণ ফিনিশ গোলে রূপ পায়নি অফসাইডের কাটায়। লিওনেল স্ক্যালোনির দল আরও দুবার বল জড়িয়েছে সৌদির জালে। সেই দুই বারও আর্জেন্টিনার গোলের পথে কাঁটা হয়ে দাঁড়ায় অফসাইড।

প্রথমার্ধে খেলাটা শেষ করে দিতে পারেনি আর্জেন্টিনা। তারই মাসুলটা দেয় দ্বিতীয়ার্ধে। বিরতির পর সৌদি আরব গা ঝাড়া দিয়ে উঠল যেন। তিন মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান সৌদি ফরোয়ার্ড সালেহ আলসেহরি।

ওই গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে। সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, রক্ষণও ধাতস্থ হতে পারেনি। ৫৩ মিনিটেই আবার গোল খেয়ে বসে দলটি। স্ট্রাইকার সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায় ২-১ গোলে।

ম্যাচের ৬৫ মিনিটে সমতায় ফেরার দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার প্রচেষ্টা রুখে দেন সৌদি গোলকিপার মোহাম্মদ আলাওউইস। এরপর ৭১ মিনিটে ডি মারিয়া শট নিলেও সেটিও সেভ করেন এই গোলকিপার। এরপরই যেন গোল করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। এরপর অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয় ৮ মিনিট,তবে এই সময়ে সৌদি আরবের গোলকিপার ও ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি আঘাতপ্রাপ্ত হন।তখন খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। অতিরিক্ত সময়েও গোলের সুযোগ পায় সৌদি আরব। কিন্তু দারুণ এক হেডার সেভ করেন সৌদি গোলকিপার। এরপর আর কোনো গোল না হলে আর্জেন্টিনা হারিয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার পুঁচকে দল সৌদি আরব।

এই জয়ে সি গ্রুপের সবার ওপরে রয়েছে সৌদি আরব। অন্যদিকে, ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আর্জেন্টিনা।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

সৌদি আরব জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের

Update Time : ১২:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২