সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি।
শনিবার (২০ এপ্রিল) ও রবিবার টানা দুইদিনের বৃষ্টিতে রাস্তায় পানি জমেছে।এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।রিয়াদ, দিরিয়াহ, হুরাইমারালা এলাকায় ভারী বৃষ্টি হয়।
এর আগে শনিবারই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সৌদি আরবের আবহাওয়া অফিস।তাতে বলা হয়েছিল,সোমবার পর্যন্ত দেশটিতে টানা বৃষ্টি থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসব এলাকার রাস্তায় পানি জমেছে।সেই পানিতে গাড়ি ভেসে যাচ্ছে।
অত্যধিক বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয় কিং খালিদ বিশ্ববিদ্যালয় ও নারজান বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও সব কার্যক্রম। আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যাটি এতটাই ভয়াবহ ছিল যে এই বন্যায় অনেকে গাড়িতে আটকা পড়ে যান। আমিরাতে গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।
আন্তজার্তিক ডেস্ক 



















