ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সৌদি মরুর ক্ষমতা ও জাদু অবিশ্বাস্য: রোনালদোর প্রেমিকা জর্জিনা

স্পেনের মডেল ও পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। বর্তমানে রোনালদোর সাথে সৌদি আরবে বসবাস করছেন তিনি।
সৌদিতে বসবাস সম্পর্কে জর্জিনা জানালেন, দেশটিতে বসবাস করতে তিনি বেশ নিরাপদ অনুভব করছেন।
১১ সপ্তাহ হল আল নাসর ক্লাবের সাথে চুক্তি করে সৌদিতে আছেন রোনালদো। অনেকেই বলেছিলেন ইউরোপীয় জীবনযাপনে অভ্যস্ত রোনালদো ও তার সঙ্গী জর্জিনা সৌদিতে থাকতে হাঁপিয়ে উঠতে পারেন। আল নাসরের সাথে চুক্তি হতে পারে তাদের গলার কাঁটা। তবে জর্জিনা দিলেন উল্টো তথ্য। বিরান মরুতেই নয়া পরাণের দেখা পেয়েছেন তিনি।
জর্জিনা জানালেন, তিনি আরব্য জীবনের সাথে খুব সহজেই মানিয়ে নিয়েছেন। মরু ‘বালুর দুন’ তিনি উপভোগ করছেন বেশ ভালোভাবেই। আরবের আতিথেয়তা ও সংস্কৃতি তাকে বেশ মুগ্ধও করছে। তিনি সৌদির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিয়মিত।
সৌদির সুগন্ধি (পারফিউম) ব্রান্ড লাভেরনের সাথে একযোগে কাজ করছেন জর্জিনা। তাদের একটি প্রচারণাতে অংশ নিয়েই তিনি তার আরব্য জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
এক ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে জর্জিনা বলেছেন, ‘মারহাবা, আমি জর্জিনা।’ সৌদি সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এই দেশে বেশ নিরাপদ অনুভব করছি। এখানকার পারিবারিক মূল্যবোধও বেশ ভালো।’
মরুভূমিতে ঘোরার অভিজ্ঞতা নিয়ে জর্জিনা বলেছেন, ‘এই ভূস্বর্গের সাথে যুক্ত হতে পেরে আমি বেশ আনন্দিত। সৌদি মরুর ক্ষমতা ও জাদু অবিশ্বাস্য।’
সৌদির রমজানের অভিজ্ঞতা জানাতে গিয়ে রোনালদোর প্রেমিকা বলেছেন, ‘প্রকৃত জায়গা থেকে রমজানের স্বাদ নিতে পারা আমার জন্য বিশেষ কিছু।’
২০১৬ সাল থেকে রোনালদোর সাথে আছেন জর্জিনা।
সূত্র: খালিজ টাইমস
Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন

সৌদি মরুর ক্ষমতা ও জাদু অবিশ্বাস্য: রোনালদোর প্রেমিকা জর্জিনা

Update Time : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩