ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

সৌরভের জায়গায় বোর্ড সভাপতি হতে পারেন বিনি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ২১৯ Time View

সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত আর ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি থাকছেন না। তার জায়গায় সভাপতি হতে পারেন রজার বিনি। জয় শাহ আগের মতোই বোর্ডের সম্পাদক থাকবেন।

আগামী ১৮ অক্টোবর ক্রিকেট বোর্ডের  বার্ষিক সাধারণ সভা। তার আগেই নতুন সভাপতির নাম ঘোষণা হবে। তার দিন সাতেক আগে সংবাদসংস্থা পিটিআই সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, সৌরভ আর বোর্ডের সভাপতি থাকবেন না। নতুন সভাপতি হতে পারেন রজার বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী টিমের সদস্য ছিলেন অলরাউন্ডার বিনি। এর আগে তিনি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে পরবর্তী বোর্ড সভাপতির নাম নিয়ে দীর্ঘ আলোচনা চলছেো। দিল্লিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্র জানাচ্ছে, গত এক সপ্তাহ ধরে তৎপরতা তুঙ্গে উঠেছে। দিল্লিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বৈঠক হয়েছে। সেখানেই ৬৭ বছর বয়সি বিনিকে বোর্ড সভাপতি করা হবে বলে ঠিক হয়েছে। পিটিআই জানাচ্ছে, একজন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। শেষ মুহূর্তে নাটকীয় কোনো পালাবদল না হলে বিনিই পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন।

বোর্ড সভাপতি হিসাবে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। ১৩ তারিখ তা পরীক্ষা করে দেখা হবে।

জয় শাহ সচিব থাকছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ আগের মতোই সচিব থাকবেন। মাঝে শোনা গিয়েছিল, জয় শাহই পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হবেন। কিন্তু এখন ঠিক হয়েছে, তিনি দ্বিতীয়বারের জন্য সম্পাদকই থাকবেন।

সৌরভ কী করবেন?

সৌরভ গঙ্গোপাধ্যায় আরও একবার বোর্ড সভাপতি হিসাবে থাকতে পারতেন। কিন্তু তিনি আর সভাপতি থাকছেন না। সূত্র জানাচ্ছে, তিনি আইসিসি-র চেয়ারম্যানের পদে লড়তে পারেন।

সোমবার সৌরভ মুম্বই গেছেন। তিনি বোর্ডের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে আলোচনা করছেন।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

সৌরভের জায়গায় বোর্ড সভাপতি হতে পারেন বিনি

Update Time : ০৭:৫৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২