স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা চলছে। রবিবার (২৮ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১২টায় এই আলোচনা শুরু হয়। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এর সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর নেতারা আলোচনায় অংশ নিচ্ছেন।
অনলাইন ডেস্ক 






















