ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

স্যাংশনে আমি পরোয়া করি না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ যে উন্নয়ন সেটা যেন সাসটেইনেবল হয় সেটা আমরা করব। কোনো স্যাংশনকে ভয় পাই না। আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি।

স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন কয়জন মানুষ দরজায় আসে ভাত চাইতে, ভাতের ফ্যান চাইতে? দিন বদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’

উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে আমরা তার প্রস্তুতি নিচ্ছি বলেও জানান শেখ হাসিনা। শেখ হাসিনা আরও বলেন, ‘আজ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মানুষের ওপর আস্থা আছে, বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।’

বিএনপি বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর সময় নষ্ট করেছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে ৩ বছরে সব গুছিয়ে এনেছিলেন। ঠিক সেই সময় কিছু বিপথগামী তাকে হত্যা করে। এরপর ২১ বছর, আবার ২০০১ থেকে ২০০৮- এই ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবন থেকে নষ্ট হয়েছে। তবে সেটা আমরা গত ১৫ বছরে পূরণ করতে পেরেছি। এখন একটা মর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে। আমাদের সীমিত সম্পদ দিয়েই এসব করেছি। এই গতি যেন থেমে না যায়। কারও কাছে হাত পেতে নয়, বাংলাদেশ তার মর্যাদা নিয়েই চলবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

স্যাংশনে আমি পরোয়া করি না

Update Time : ০৪:৫১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩