ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ২৮১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রেকর্ড ৯০০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯০০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫২৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ২২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৪৪০ জন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৯ জন মারা গেছে।

Tag :
জনপ্রিয়

হাসপাতালে ভর্তি রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

Update Time : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২