ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

হিমছড়িতে ফের সৈকতে ভেসে এল মৃত তিমি

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে আবার ভেসে এসেছে একটি মৃত তিমি।

রবিবার বিকেলে ২২ ফুট লম্বা ও আনুমানিক তিন টন ওজনের তিমিটি সৈকতে ভেসে আসে। ধারণা করা হচ্ছে তিমিটি ২০-২৫ দিন আগে গভীর সাগরে মারা গেছে।

এর আগে গত ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল ১৫ ও ১০ টন ওজনের দুটি মৃত তিমি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ বলেন, এটি আকারে আগের দুটির তুলনায় অনেক ছোট। তিমির মাথা ও লেজের অংশ পচে-গলে বিকৃত হয়ে গেছে। মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছিল তিমিটি, তাই সেটিকে বালুচরে পুঁতে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০-২৫ দিন আগে তিমিটি গভীর সাগরে মারা গেছে। জোয়ারে ভেসে আসতে এত দিন লেগেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, বেলা তিনটার জোয়ারে তিমিটি ভেসে আসে হিমছড়ি সৈকতে। তিমিটি লম্বায় ২২ ফুট, পেটের বেড় ১১ ফুট।

পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ১৯৯৬ ও ২০০৮ সালে দুটি বিশাল তিমি এভাবে সৈকতে ভেসে এসেছিল। কিন্তু কোনোটির তদন্ত হয়নি। গত ৯ ও ১০ এপ্রিল আবার বিশাল দুটো মৃত তিমি সৈকতে ভেসে এলেও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হয়নি। বারবার কেন হিমছড়ি সৈকতে তিমির মরদেহ ভেসে আসছে, এর রহস্য উদ্‌ঘাটন দরকার।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

হিমছড়িতে ফের সৈকতে ভেসে এল মৃত তিমি

Update Time : ০৭:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১