ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

হ্যামস্ট্রিং চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের

হ্যামস্ট্রিং চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। সুপার টুয়েলভে বাংলাদেশের বাকি দুই ম্যাচে দেখা যাবে না দেশসেরা এই অলরাউন্ডারকে।

সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি রবিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। ক্লিনিক্যাল পরীক্ষায় তার এই চোট গ্রেড-১ এর বলে নির্ণয় করা হয়েছে। যার ফলে আসরের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব।’

৩৪ বছর বয়সী অলরাউন্ডারের পরিবর্তে অন্য কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করছে না বাংলাদেশ। এর আগে চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে রিজার্ভ থেকে পেসার রুবেল হোসেনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে টাইগাররা।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কাল-পরশু টিম হোটেল ছাড়বেন সাকিব। সংযুক্ত আরব-আমিরাত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন তিনি। এদিকে, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ বাংলাদেশের। যার ফলে সাকিবকে বিশ্বকাপে আর দেখা পাওয়ার আশা নেই বললেই চলে।

শুক্রবার (২৯ অক্টোবর) উইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব। পরে মাঠে ফিরে ৪ ওভার বলও করেন তিনি। চোটের কথা মাথায় রেখে ম্যাচটিতে ব্যাট হাতে ওপেনিংয়েও নামেন ৩৪ বছর বয়সী তারকা। সাকিব যে অসুস্থবোধ করছেন তা মাঠেই দেখা গিয়েছিল।

এই চোটের কারণে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় সাকিবকে। রবিবার তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছিল বিসিবি।

সুপার টুয়েলভে বাংলাদেশের আর ম্যাচ বাকি আছে দুটি। ২ নভেম্বর বিকেলে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ৪ নভেম্বর বিকেলে দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার টুয়েলভের আগের তিন ম্যাচের তিনটিতে হেরেছে মাহমুদউল্লাহরা।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

হ্যামস্ট্রিং চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের

Update Time : ০৪:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১