ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এনসিপি জানায়, এই ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ ভবনে বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যে এবং সেখানে শপথ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে, সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি জোটের নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এ বিষয়ে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপির নির্বাচিতরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

এনসিপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ নেবে না- বৈঠকে এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তবে তা জানতে বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tag :
জনপ্রিয়

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠক

Update Time : ০৬:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬