ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

১৫ থেকে ২০ দিনের মধ্যে ফাইজার টিকা দেয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৬ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের। এর জন্য আমরা কাজ করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। করোনা নিয়ন্ত্রণ এমনে এমনে হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে।
দেশে এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর মধ্যে দেড় কোটি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। চীন থেকে ছয় কোটি টিকা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা, যা আমরা অর্ডার দিয়েছি। আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে আরো ১০ কোটি টিকা আনারর জন্য চুক্তি করেছি। এর দাম সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি।

এখনো অনেক দেশ টিকা দিতে পারেনি মন্তব্য করে জাহিদ মালেক বলেন, টিকা দিতে পারেনি বলে মিলেশিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা নাজুক।

পৌর মেয়র মো: রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

১৫ থেকে ২০ দিনের মধ্যে ফাইজার টিকা দেয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

Update Time : ১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১