ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় আরও ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৩৪ জন

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯৭ জন।

অধিদপ্তর জানায়, শনিবার সকাল থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১২৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ১ হাজার ৯৭৯ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৭ জনের মধ্যে চলতি মাসে ৫ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৩৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১২৭ জন।

Tag :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় আরও ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Update Time : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১