ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

৯ ঘন্টার ব্যবধানে তুরস্কে আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প

  • Reporter Name
  • Update Time : ১২:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৯ Time View

প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে সোমবার ভোরে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া, এতে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়। এদিকে ৯ ঘন্টার ব্যবধানে আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে সোমবার দুপুরে দক্ষিণ-পূর্ব তুরস্কে আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বিতীয় ভূমিকম্পে হতাহতের বিশদ বিবরণ এখনও আসেনি। দ্বিতীয় অগভীর ভূমিকম্পটি স্থানীয় সময় ১:২৪ মিনিটে আঘাত হানে।

এবারের ভূমিকম্পটির উৎপত্তি স্থল কাহরামানমারাস প্রদেশের একিনোজু শহরের ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কের সাতটি প্রদেশের অন্তত দশটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো হলো গাজিয়ান্তেপ, কাহরামানমারাস, হাতে, ওসমানিয়া, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, দিয়ারবাকির এবং কিলিস। এই সাতটি প্রদেশে এখনো পর্যন্ত ৯১২ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন।

অন্যদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়েদেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো, হামা এবং লাকাতিয়া শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে। এই তিনটি শহরে এখনো পর্যন্ত অন্তত ৩৩৯ জন নিহত এবং ২হাজারের বেশি আহত হয়েছে। এছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যমের সংবাদ অনুযায়ী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা আরও ২২১ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউএসজিএস-এর দেয়া তথ্যানুসারে, সোমবার স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানার ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। এ দফায় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর মাত্র ২ ঘণ্টার মধ্যেই অন্তত ২০ বার আফটার শক অনুভূত হয়েছে তুরস্ক, সিরিয়া ও তার আশেপাশের এলাকায়।

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, সিরিয়া, লেবানন এবং সাইপ্রাস থেকেও এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। এমনকি মিসরের রাজধানী কায়রোতেও এর তীব্রতা টের পাওয়া গেছে।সূত্র: এএফপি

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

৯ ঘন্টার ব্যবধানে তুরস্কে আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প

Update Time : ১২:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩