ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

‘অপারেশন সাদেক প্রমিজ-৪’ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একেবারে কেন্দ্রে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে

শুক্রবার ভোরে নতুন করে বড়সড় হামলা শুরু করেছে ইরান। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন সাদেক প্রমিজ-৪’। ড্রোন ও অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে এ যৌথ হামলা চালানো হয়। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একেবারে কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে এসব ক্ষেপণাস্ত্র।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, রকেটের এই ব্যাপক বর্ষণে তেল আবিবের কেন্দ্রস্থলে থাকা ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসার সময় মাঝ আকাশেই কয়েক ডজন ছোট ছোট ভাগে বা ‘ওয়ারহেডে’ বিভক্ত হয়ে যাচ্ছে। এর ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়ে।

ভিডিওগুলো বিশ্লেষণ করে সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেভাগে মাটির দিকে ধেয়ে যাওয়ার সময় সেগুলোকে ঠেকানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থাকে কাজ করতে দেখা যায়নি। ফলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে একাধিক স্থাপনা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

‘অপারেশন সাদেক প্রমিজ-৪’ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একেবারে কেন্দ্রে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে

Update Time : ০৬:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬