ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক ডেভিড, জশা ও গুইডো

অর্থনীতিতে অবদানের জন্য ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইস একাডেমি অব সায়েন্সেস।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করা হয়।

এ বছর পুরস্কার পেলেন ডেভিড  কার্ড, জোশুয়া বি অ্যাংগ্রিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস।

নোবেল কমিটি জানায়, ‘শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদানের জন্য’ পুরস্কারের অর্ধেক পাচ্ছেন ডেভিড।

অন্যদিকে ‘কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য’ পুরস্কার পাচ্ছেন জোশুয়া ও গুইডো।

আরও বলা হয়, শ্রমবাজার সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন তারা এবং দেখিয়েছেন যে অভিজ্ঞতামূলক পরীক্ষা থেকে কারণ ও প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের দৃষ্টিভঙ্গি অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব ঘটিয়েছে।

গত বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। নিলাম তত্ত্বের কিভাবে আরও কার্যকরভাবে কাজ করে তা উদ্ভাবণ করে তারা ওই পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। আলফ্রেড তার জীবদ্দশায় ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসবের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন তিনি। অর্জিত সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন তিনি।

যার পরিপ্রেক্ষিতে ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রচলন করা হয় এবং পরে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত হয় ১৯৬৯ সালে।

চিকিৎসার নোবেল বিজয়ী হিসেবে লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াসের নাম ঘোষণার মধ্যদিয়ে গত ৪ অক্টোবর চলতি বছরের নোবেল পুরস্কারের অনুষ্ঠানের শুরু হয়। সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে যবনিকা হলো এবছরের নোবেল পুরস্কার ঘোষণার।

Tag :

Update Time : ১১:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১