ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ ব্যর্থ হলে নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ৩০৬ Time View

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা একটি অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের জেএসসি বা জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কোনো ‘ফি’ দিতে হবে না।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর থেকে জেএসসি’র ফরম পূরণ শুরু হয়। ২০ ডিসেম্বরের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না এবং তারা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে বলে ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে।

সূত্র : বাসস

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ ব্যর্থ হলে নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না

Update Time : ১১:১৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১