ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ডার্লিং-বাকা নদীতে লাখ লাখ মাছ মারা গেছে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরে ডার্লিং-বাকা নদীতে লাখ লাখ মাছ মারা গেছে। তীব্র তাপদাহে পানি কমে মাছগুলোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় নদী কর্তৃপক্ষ। খবর: বিবিসির।

শনিবার (১৮ মার্চ) মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। মেনিন্ডি শহরটিতে ৫০০ জনের মতো মানুষ থাকেন।

শুক্রবার সকালে উঠে সেখানকার লোকজন বিপুল সংখ্যক এই মরা মাছ দেখতে পায়। এর আগে বছর তিনেক আগেও এমন মাছ মৃত্যুর ঘটনা দেখেছিল শহরবাসী, তবে এবার মৃত মাছের সংখ্যা অনেক বেশি।

ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের প্রকল্প নেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।

Tag :
জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ডার্লিং-বাকা নদীতে লাখ লাখ মাছ মারা গেছে

Update Time : ০৬:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩