ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০ লাখ কৃষক প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৮১ Time View

আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ৫৭ কোটি ২৫ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার,মো: কামরুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উচ্চফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে শীঘ্রই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

Tag :
জনপ্রিয়

আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০ লাখ কৃষক প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন

Update Time : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩