ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

আগামীকাল সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে

আগামীকাল সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ১ নভেম্বর সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। প্রথমে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। খুব দ্রুতই সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে।

ওইদিন স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।

ফাইজারের টিকার মজুদ পর্যাপ্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে আরো ৩৫ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে আসবে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

আগামীকাল সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে

Update Time : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১