ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

আগামী দিনগুলোতে বেডরুমে যৌন সঙ্গী হতে পারে এআই রোবট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ২৯১ Time View

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত নিউজ প্রেজেন্টর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশ কদিন ধরেই শোরগোল পড়ে গেছে। এর মধ্যে জানা গেল আরও নতুন তথ্য। প্রাক্তন গুগল এক্সিকিউটিভ বললেন, রক্তমাংসের মানুষের মতোই সব চাহিদা মেটাবে এআই রোবট। প্রশ্ন উঠছে, এআই কি মানুষের প্রতিস্থাপন করবে? কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে। এর কারণে তৈরি হয়েছে মানুষের চাকরি চলে যাওয়ার ঝুঁকি।

গুগলের প্রাক্তন এক্সিকিউটিভ মো গওদত বলছেন, এআই আগামী দিনে মানুষের যৌন সঙ্গী হতে পারে। তার বিশ্বাস, আগামী দিনগুলোতে বেডরুমেও দেখা যাবে এআই রোবট।

ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, মো গওদত মনে করেন এআই রোবটগুলো এত বাস্তবসম্মত হয়ে উঠবে যে মানুষের পক্ষে তাদের প্রকৃত পার্টনারদের থেকে আলাদা করে বলা কঠিন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, টম বিলিউয়ের সঙ্গে ইমপ্যাক্ট থিওরি পডকাস্টে মো গওদত এসব বিষয়ে বলেছেন।

তিনি আরও বলেন, এআই খুব শিগগির একটি বিশেষ হেডসেটের মাধ্যমে যৌন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। অ্যাপল ভিশন প্রো বা মেটা কোয়েস্ট ৩-এর মতো হেডসেটের মাধ্যমে এটির অভিজ্ঞতা নেওয়া যাবে।

মো গওদত বলেন, অনেক সময় আমাদের মন এমন কিছু দ্বারা প্রতারিত হয় যা বাস্তব নয়। যদি এআই মানুষের মতো অনুভব করে এবং কাজ করে, তবে আমাদের অভিজ্ঞতা বাস্তব কি না তা জানা কঠিন হবে। তিনি মানব মস্তিষ্কের সঙ্গে সরাসরি প্রযুক্তি সংযোগের সম্ভাবনার কথাও বলেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগামী দিনগুলোতে বেডরুমে যৌন সঙ্গী হতে পারে এআই রোবট

Update Time : ০৩:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩