ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ২১০ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করতে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এদিন দুপুর ১২টায় সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করবেন কমিশন। এছাড়া প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তাও শুনবেন। তবে তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

ইসি সচিব বলেন, আগামী বুধবারের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসি সদস্যরা বঙ্গভবনে যাবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশবাসীর উদ্দেশে ভাষণের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। ১৩ অথবা ১৪ নভেম্বর এই ঘোষণা দেওয়া হতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, ভোটের উপকরণ জেলা পর্যায়ে পাঠানো সহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। শুক্রবার (১০ নভেম্বর) ও শনিবার (১১ নভেম্বর) ব্যালট বাক্সও মাঠ পর্যায়ে যাচ্ছে। ছাপানো হচ্ছে মনোনয়নপত্রও। এক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে সংস্থাটি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।

সংবিধান অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। তার আগের নব্বই দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৫২ জন।

২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০শে জানুয়ারি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১লা নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। সে হিসাবে ২৯শে জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সূত্র জানায়, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা

Update Time : ০৫:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩