ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে

করোনার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসিতে ২০২২ সালের ন্যায় আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে এবং আনন্দময় পরিবেশে নিয়ে পরীক্ষা দিতে সক্ষম হবে।

রবিবার (১৩ মার্চ) সকালে উত্তরবঙ্গের তিন জেলা নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরে দুই দিনের সরকারি সফরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, ১৫ মার্চ থেকে পুরোদমে দেশের সব প্রতিষ্ঠানে ক্লাশ শুরু হবে।

বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ব্যাপারে গবেষণা চালানো হচ্ছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মুহূর্তে জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে কোনটা ভালো হবে সেটি সরকার করবে।

এছাড়াও নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত ছিলেন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে

Update Time : ০৭:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২