ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ২৫৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আজ আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই, কিন্তু তার আদর্শ আছে। তা নিয়েই আমরা এগিয়ে যাবো। আদর্শ নিয়েই আমরা স্মার্ট ও উন্নত বাংলাদেশ বানাবো।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘শিশুদের কথা বিবেচনায় নিয়েই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীর ভবিষ্যৎ শিশুদের সুস্থ্য স্বাভাবিক জীবন দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শিশুদের শরীরচর্চা, খেলাধুলায় নজর দিতে হবে। তাদের প্রতি মানবিক গুণসম্পন্ন ও সহানুভূতিশীল হতে হবে। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট জনগোষ্ঠী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের মুক্তির জন্য। তার ভেতরে যে মানসিকতা ছিল, মানুষের প্রতি দরদ ছিল, এটা ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। স্কুলে যখন পড়তেন তখন যার বই নেই তাকে নিজের বই দিয়ে দিতেন। গায়ের জামা কাপড় দরিদ্র মানুষকে বিলিয়ে দিতেন। এমনকি দুর্ভিক্ষের সময় নিজের গোলার ধানও মানুষকে বিলিয়ে দিয়েছেন। মানুষের ভাগ্য পরিবর্তন করতে তিনি সংগ্রাম করেছেন।’

তিনি বলেন, ‘আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারি, বাংলা ভাষায় কথা বলতে পারি। সেই ৪৮ সাল থেকেই এই আন্দোলন তিনি শুরু করেছিলেন। তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়। কাজেই জাতির পিতার এই জন্মদিনকে আমরা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছি।’

Tag :
জনপ্রিয়

আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

Update Time : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩