ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

আজ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে দেখা যেতে পারে ধূমকেতু ‘নিশিমুরা’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ২৮০ Time View

জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি ধূমকেতুর খবর জানিয়েছেন, যা খালি চোখেই দেখা যাবে। লাগবে না কোনো টেলিস্কোপ। এমন উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়। এ রকম বিরল দর্শন এক ধূমকেতু নিশিমুরা। আজ মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে একে দেখা যেতে পারে।

সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানায়, ‘নিশিমুরা ধূমকেতু’ ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। এটি যখনই পৃথিবীর কাছে আসে, তখন একে খালি চোখে দেখা যায়। এর জন্য প্রয়োজন হবে না কোনো টেলিস্কোপের। মূলত ধূমকেতুটি জ্যোতির্বিদ হিডিও ‘নিশিমুরা’র নামে নামকরণ করা হয়। আগস্ট মাসে এই ধূমকেতুর আবিষ্কার করেছিলেন এই জ্যোতির্বিদ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, একটি ধূমকেতু ১২ সেপ্টেম্বর খালি চোখে আকাশে দেখা যাবে। এর নাম নিশিমুরা। চলতি বছরের ১১ আগস্ট প্রথমবারের মতো এই ধূমকেতুর সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে দূরবীনের সাহায্যে দেখা যাচ্ছে ধূমকেতুটি। যদিও পৃথিবী থেকে এটি এখনো অনেক দূরে। তবে যখন কাছে আসবে, তখন কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নিশিমুরা ধূমকেতু শিগগিরই সূর্যকে প্রদক্ষিণ করবে এবং এ সময় এটি পৃথিবীর কাছাকাছিও আসবে। পরে তা চলে যাবে দূর মহাকাশে। এই ধূমকেতুর বৈজ্ঞানিক নাম সি/২০২৩-পি১; যা ১৭ সেপ্টেম্বর সূর্যের সবচেয়ে কাছে আসবে। এর আগে এটি ১৩ সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসাসহ ১২ সেপ্টেম্বর থেকে দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, নিশিমুরা ধূমকেতুর কক্ষপথের সময়কাল ৪৩৭ বছর। মঙ্গলবারের পর এ ধূমকেতুটি আবার ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি আসবে; যা দেখা যাবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। রাত যত গভীর ও অন্ধকার হবে, নিশিমুরা ধূমকেতু দেখার সম্ভাবনা তত বেড়ে যাবে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

আজ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে দেখা যেতে পারে ধূমকেতু ‘নিশিমুরা’

Update Time : ০৫:৪২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩