ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

আজ দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ২০৯ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু’র আগেই আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।

এদিন নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহাপাঠ করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ও তার সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে স্থানীয় নেতা-কর্মীরা অনেক বেশি উৎফুল্ল ও উজ্জীবিত বলে জানান তারা।

যদিও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী এবার কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র দাবি করেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

আজ দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৪:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩