ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • ২৫১ Time View

আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের । উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে নামিবিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ২টায় নেদারল্যান্ডস খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার সাত ভেন্যু হবে আসরের ৪৫ ম্যাচ।

আজ (রোববার) শুরু প্রথম রাউন্ডের খেলা। আর ২২ অক্টোবর সুপার টুয়েলভ দিয়ে মূল লড়াই শুরু করবে দলগুলো।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পাওয়া ১২ দলই এ বছর বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায়। তবে ওই ১২ দলের মধ্যে আট দল ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিং-এ এগিয়ে থাকায় সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে।

এবারের আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা। গত আসরের মতো এবারও টুর্নামেন্টের প্রাইজমানি একই থাকছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা (১০০ টাকা ডলার হিসেবে)। রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়নের চেয়ে অর্ধেক, ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।

বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের ম্যাচগুলো পরিচালনা করবেন ২০ অফিসিয়াল। এদের মধ্যে ১৬ জন আম্পায়ার। তবে এর মাঝে বাংলাদেশি কোনো আম্পায়ার নাই। আর ম্যাচ রেফারি হিসেবে আছেন চারজন।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের

Update Time : ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২