ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

আজ শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • ২৬৬ Time View

গত ২৬ জুন ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক ২০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট পাস হয়। আজ শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে সেই বাজেট।

সাধারণত অন্যান্য বছর ৩০ জুন তথা আগের অর্থবছরের শেষ দিন বাজেট পাস হলেও ঈদুল আজহার ছুটির কারণে এবার আগেই পাস করা হয় নতুন বাজেট। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

এ বাজেট সরকারের টানা তিন মেয়াদের ১৫তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম বাজেট। আবার সরকারের চলতি মেয়াদের শেষ এবং বাংলাদেশের ৫২তম বাজেট এটি। অন্যদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের  উত্থাপিত পঞ্চম বাজেট এটি।

গত ১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। তাই এবারের বাজেটে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতি গঠনের পথ সুগম হয়।

জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের উন্নয়ন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য উন্নয়নের ‘গ্লোবাল রোল মডেল’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময়ের মধ্যে জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশে। প্রাক্কলন করা হয়েছে, ২০৪১ সালের আগেই বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির তালিকায় অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আজ শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

Update Time : ০৫:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩