ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনসারদের উত্থাপিত দাবিগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। আনসারদের উত্থাপিত দাবিগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। তার প্রেক্ষিতে সরকার কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হলো-

ক) সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেয়া হয়, সে ক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে।

খ) আপাতত, সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেয়া হবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়াসমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত (০৭) কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।

ওই কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।

এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে আশা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার-ভিডিপি একটি সুশৃঙ্খল দল। ঐতিহ্যবাহী এই বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কোনো কাজ করা উচিত হবে না। এ প্রেক্ষিতে সব সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো যাচ্ছে। মুষ্টিমেয় কয়েকজন উস্কানিদাতা সুশৃঙ্খল বাহিনীটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না সরকার।

Tag :
জনপ্রিয়

আনসারদের উত্থাপিত দাবিগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করছে

Update Time : ০৪:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪