ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে সোনার দাম। দুই সপ্তাহের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে ৭৭ হাজার ৬৮২ টাকায় নেমেছে। অন্যান্য মানের সোনার দামও একই হারে কমেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বাড়ায় গত ১১ এপ্রিল সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।

মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৭৭ হাজার ৬৮২ টাকা। সোমবার পর্যন্ত এই মানের সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম একই পরিমাণ কমে এখন ৭৪ হাজার ১৮৩ টাকা হয়েছে। গত দুই সপ্তাহ ৭৫ হাজার ৩৪৯ টাকায় বিক্রি হয়েছে এই মানের সোনা।

১৮ ক্যারেটের সোনার দাম ৯৯১ টাকা কমে হয়েছে ৬৩ হাজার ৫৬৯ টাকা। সোমবার পর্যন্ত যা ৬৪ হাজার ৫৬০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমে হয়েছে ৫৩ হাজার ৭১ টাকা, যা ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হয়েছে এই দুই সপ্তাহ।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে সোনার দাম

Update Time : ০৫:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২