ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আবারও নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১৮৮ Time View

আবারও নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আগে নিয়োগ দেয়া ৫ উপদেষ্টাকে আবার উপদেষ্টা করে আদেশ হবে আজই। এর সঙ্গে নতুন করে যুক্ত হবেন কামাল নাসের চৌধুরী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এতোদিন দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ), ও সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তবে নতুন মেয়াদে তাদের দপ্তর এখনও বন্টন করা হয়নি

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

আবারও নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা

Update Time : ০৫:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪