ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আমার জীবনের স্বপ্ন ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২০৭ Time View

আমার জীবনের স্বপ্ন ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে সরকারপ্রধান নিজের এ স্বপ্নের কথা জানান।

আজকের ছেলে-মেয়েরাই আমার মতো প্রধানমন্ত্রী হবে, ভালো শিক্ষক হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার জীবনের স্বপ্ন ছিল শিক্ষক হবার। তাও আবার প্রাইমারি স্কুলের শিক্ষক। সেটি হতে চাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়ে উঠেনি। কারণ, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের কথা বললেই তখনকার সরকার তাকে গ্রেপ্তার করতো, জেলে নিয়ে যেতো। এতে বারবার আমাদের পড়াশোনায় বাধা হতো।

শেখ হাসিনা বলেন, যখন আমি মাস্টার্সে পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তখনই ’৭৫-এ আমার বাবা-মাসহ সবাইকে মেরে ফেলা হয়। তখন আমি, আমার ছোট বোন ছিলাম দেশের বাইরে। তখন ছোট বোনেরও পরীক্ষা ছিল। আমারা আর তখন দেশে আসতে পারিনি। কারণ, তখন যারা সরকারে ছিল তারা আমাদের আসতে দেয়নি।

তিনি আরো বলেন, শিক্ষিত জাতি ছাড়া একটা দেশ দারিদ্র্যমুক্ত হয় না। এজন্য আমরা শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং বাজেটেও বেশি বরাদ্দ রাখি। এছাড়া শিক্ষাকে বহুমুখী করা হচ্ছে। উচ্চ শিক্ষাকেও আমরা বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় করে দিয়ে সেখানে বহুমুখী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। যেখানে বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, কৃষি, এভিয়েশনসহ সব ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি।

শিক্ষামন্ত্রী দীপু মণির সভাপতিত্বে আয়োজিত নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

আমার জীবনের স্বপ্ন ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩