ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আহমেদাবাদে সিরিজ বোমা হামলায় ৪৯ জনকে দোষী সাব্যস্থ, মৃত্যুদণ্ড ৩৮ জনের

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২০০৮ সালে চালানো সিরিজ বোমা হামলার ঘটনায় ৪৯ জনকে দোষী সাব্যস্থ করেছে আদালত। এরমধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার আহমেদাবাদের ওই সন্ত্রাসী হামলার ঘটনায় বিশেষ আদালত এ রায় ঘোষণা করে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ রায় ঘোষণা করা হয়।

এক যুগের বেশি সময় আগে সংগঠিত ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ৫৬ জন।

দোষীদের মধ্যে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল।

গত বছরের সেপ্টেম্বরে এ হামলার বিচারকাজ শেষ হয়। তবে রায়ের জন্য অপেক্ষা ছিল। বহু প্রতীক্ষিত সে রায় ঘোষণা হলো আজ।

২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিট সময়ের মধ্যে আহমেদাবাদ শহরে ২১টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের পাশাপাশি আহত হন ২০০ জনের বেশি।

পুলিশের দাবি, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এ হামলা চালিয়েছে। পুলিশ বলছে, ২০০২ সালে গুজরাটের গোদরায় সংগঠিত দাঙ্গার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছিল।

ইন্ডিয়ান মুজাহিদিন-এর ৭৮ সন্দেহভাজন সদস্যকে আসামী করে ২০০৯ সালে এ মামলার বিচারকাজ শুরু হয়। পরে এ সংখ্যা কমে হয় ৭৭ জন।

Tag :

Update Time : ০৯:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২