ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ চলছে।

মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার’ অভিযোগে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে। এনসিপি এ দাবি আদায়ে রাজপথে আছে এবং থাকবে।

এ সময় বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার রায়ে’ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না।

জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির সমাবেশ চলছে

Update Time : ১১:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫