ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ইউক্রেনকে অত্যাধুনিক ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা

যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে অত্যাধুনিক ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কানাডা সরকার জানিয়েছে, তারা ইউক্রেনকে চারটি লেপার্ড-২ ট্যাংক দেবে। খবর রয়টার্সের।

এ বিষয়ে কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ অটোয়ায় সাংবাদিকদের বলেন, মিত্র ও অংশীদার দেশগুলোকে সঙ্গে নিয়ে ইউক্রেনকে এই অনুদান দিচ্ছে কানাডা। এই উদ্যোগ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরালো করতে সহায়তা করবে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে পশ্চিমা মিত্রদের কাছে বারবার উন্নত প্রযুক্তির ট্যাংক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে রাজি হয় জার্মানি। যুক্তরাষ্ট্রও জেলেনস্কির সরকারকে ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পরে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা। ট্যাংক পাঠানোর তালিকায় এবার যুক্ত হলো কানাডাও।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাংকগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোতায়েন করা হবে। শুধু তাই নয়, এসব উন্নত ট্যাংক এবং এর সরঞ্জাম পরিচালনার জন্য ইউক্রেনীয় সেনাদের সহায়তায় কিয়েভে কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যদের পাঠানো হবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিশ্রুত ট্যাংকের সংখ্যা আরও বাড়তে পারে। এসব ট্যাংক রক্ষণাবেক্ষণ সহজ কাজ নয়। কিন্তু যুদ্ধে বিজয় অর্জনের জন্য এই ট্যাংক টিকিয়ে রাখার বিকল্প নেই। ইউক্রেনকে আরও কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা করবো আমরা।

কানাডা সরকারের এমন সহায়তার ঘোষণায় টুইট বার্তায় জাস্টিন ট্রুডোর সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, আমাদের বন্ধু এবং সহকর্মী অনিতা আনন্দকে ধন্যবাদ জানাচ্ছি। যিনি আজ এই ঘোষণা করেছেন। আপনাকে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও দেশটির জনগণকে ধন্যবাদ।

রুশ বাহিনীর হামলা প্রতিহতে এসব ট্যাংক দ্রুত কিয়েভে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ইউক্রেনকে অত্যাধুনিক ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা

Update Time : ১০:২২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩