ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

ইউক্রেনের পাল্টা হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে বাইডেনের অনুরোধ

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাল্টা হামলার জবাবে দেশটিতে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনের প্রতি আহ্বান জানান বাইডেন। রবিবার এই সাক্ষাৎকারটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

সিবিএস নিউজের প্রকাশিত সাক্ষাৎকারে প্রতিবেদক বাইডেনের কাছে জানতে চান-  পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করেন তাহলে তাকে আপনি (বাইডেন) কি বলবেন?

জবাবে বাইডেন বলেন, করবেন না। করবেন না। করবেন না। এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও দেখা যায়নি।

এরপর বাইডেনের কাছে জানতে চাওয়া হয় পুতিন যদি সেই সীমারেখা অতিক্রম করেন তাহলে তার জন্য এর পরিণতি কী হতে পারে?

তিনি বলেন,  ‘আপনি কি মনে করেন যে এটা যদি আমি সত্যি সত্যি জানি তাহলে সেটা আমি আপনাকে বলবো? আমি সেটা আপনাকে বলবো না। তবে এর পরিণতি তো আছেই।’ তিনি বলেন, ‘তারা বিশ্বের কাছ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা তারা এর আগে কখনো হয়নি। এবং তারা কী করে তার উপরেই নির্ভর করে এর জবাবে কী ঘটবে।’

ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের উদ্দেশে সতর্ক করে বলেন, যদি বিশেষ সামরিক অভিযানে বাধা দেওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হতে পারে।

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের ইযিয়ামে নিজেদের প্রধান ঘাঁটি ছাড়তে করতে বাধ্য হয় রাশিয়া। এই ঘাঁটিকে উত্তর-পূর্ব ইউক্রেনে যুদ্ধের রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করতো রাশিয়া।

Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

ইউক্রেনের পাল্টা হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে বাইডেনের অনুরোধ

Update Time : ০৪:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২