ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর ছাড়া আর ই–কমার্স খাতে ব্যবসা করা যাবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৯০ Time View

দেশের ই–কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে চালু হতে যাচ্ছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর। ই–কমার্স খাতের ব্যবসা করতে এখন ইউবিআইডি নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। ফলে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করবেন তাদেরও নিবন্ধনের আওতায় আসতে হবে।

এ জন্য ইউবিআইডি অ্যাপস নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। সচিবালয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) ইউবিআইডি অ্যাপসটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, রোববার সকালে প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে, তারপর ইউবিআইডি অ্যাপসের উদ্বোধন করা হবে। ই–কমার্স খাতকে অধিকতর শৃঙ্খলায় আনতে আরও কয়েকটি সেবা চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ইউবিআইডির পাশাপাশি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য চালু করা হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস)। এছাড়া ‘বিনিময়’ নামে একটি ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার কয়েকটি প্রতিষ্ঠানকে ইউবিআইডি দেওয়া হবে। পরে নিবন্ধন দেওয়ার পুরো কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর (ডিজেএসসি)।

ই-ক্যাবের সহসভাপতি মো. শাহাব উদ্দিন জানান, নিবন্ধন নেওয়া ছাড়া আর ই–কমার্স খাতে ব্যবসা করা যাবে না। এ খাতের সবাইকে এটা মাথায় রাখতে হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর ছাড়া আর ই–কমার্স খাতে ব্যবসা করা যাবে না

Update Time : ০৪:০০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২