ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাতেও মেসিনা দেনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাতেও মেসিনা দেনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ৩০ বছর ধরে তার খোঁজে ছিল দেশটির পুলিশ।

গতকাল সোমবার পালমেরোর সিসিলি শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাতেও মেসিনা ‘কোসা নোস্টরা’ নামের একটি মাফিয়া গ্রুপের বস ছিলেন।  হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত মাতেও মেসিনাকে ১৯৯৩ সাল থেকে খুঁজছিল পুলিশ। মাতেও মেসিনা ‘দিয়াবোলিক’ও ‘ইউ সিক্কো’ নামে পরিচিত।

মাফিয়া বিরোধী কৌঁসুলি জিওভান্নি ফ্যালকন এবং পাওলো বোরসেলিনোকে হত্যার দায়ে ১৯৯২ সালে তার অনুপস্থিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই দুই কৌঁসুলিকে হত্যার বিষয়টি পুরো ইতালিকে নাড়া দিয়েছিল। ওই ঘটনার পর কোসা নোস্টরা মাফিয়া গ্রুপের ওপর ধরপাকড় চালায় পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৬০ বছর বয়সী মাতেও মেসিনা বর্তমানে ক্যানসার আক্রান্ত। ইতালির পালমেরোর সিসিলির লা মাদলেনা নামের একটি হাসপাতালে তিনি ক্যামোথেরাপি নিচ্ছেলেন। হাসপাতাল থেকে দুজন পুলিশ সদস্য তাকে বের করে নিয়ে আসেন।  গ্রেপ্তারের সময় জ্যাকেট, সানগ্লাস এবং ধূসর ও সাদা রঙের একটি ওলের টুপি পরা ছিলেন তিনি।

Tag :
জনপ্রিয়

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাতেও মেসিনা দেনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ

Update Time : ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩