ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

ইরানি হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানের পাল্টা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’-এর প্রথম দুই দিনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর বড় ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘এই অভিযানে প্রথম দুই দিনের মধ্যেই ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।’ তার দাবি অনুযায়ী, ইরান এই সময় মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নাইনি বলেন, ‘আমেরিকানরা স্বাভাবিকভাবেই এই হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করার চেষ্টা করবে। তবে আমাদের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে এই ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েছে।’

আইআরজিসির মুখপাত্র জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তর একাধিকবার আঘাতপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে একটি হামলায় প্রায় ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়।তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি মার্কিন নৌ-সহযোগী যুদ্ধজাহাজ ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ইরানি হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী: আইআরজিসি

Update Time : ০৩:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬