ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় ‍পিছু হটতে বাধ্য হয় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।

আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী  ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়।

জেনারেল নায়েনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায়, ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আইআরজিসি জানায়, ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।  যা চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০–৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হিসেবে অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’ পরিচালিত হচ্ছে।

আইআরজিসি বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে।

সোর্স: তাসনিম নিউজ এজেন্সি

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ইরানের হামলায় ‍পিছু হটতে বাধ্য হয় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

Update Time : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬