ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বর্বর বোমা হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১৯ হাজার ছুঁইছুঁই

মৃত্যুর মিছিল থামছে না ফিলিস্তিনে। গত ৭ অক্টোবর থেকে অব্যাহতভাবে চালানো ইসরায়েলি বর্বর বোমা হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১৯ হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইসরায়েলি হামলায় শুধু গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে কমপক্ষে ৩০৩ ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা রয়েছেন বলে জানান আল-কুদরা।

গত সপ্তাহে মার্কিন ভেটোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একটি প্রস্তাব বাতিল হয়ে যায়। এরপর চলতি সপ্তাহে সাধারণ পরিষদে বিপুল সমর্থনে পাস হওয়া আরেকটি প্রস্তাবসহ যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ‘বিজয়’ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্র: আলজাজিরা

Tag :

Update Time : ০৩:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩